1এরপর আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহ্বরের চাবি আর একটা বড় শেকল৷
1In videl sem angela iti doli iz nebes, imajočega ključ od brezna in verigo veliko na roki svoji.
2তিনি সেই নাগকে ধরলেন, এ সেই পুরানো সাপ, দিয়াবল বা শয়তান, তিনি তাকে হাজার বছরের জন্য বেঁধে রাখলেন৷
2In zgrabi zmaja, staro kačo, ki je hudič in satan; in zveže ga za tisoč let in ga vrže v brezno in zapre in zapečati nad njim, da ne zapeljuje več narodov, dokler se ne izpolni tisoč let.
3স্বর্গদূত তাকে অতল গহ্বরের মধ্যে ছুঁড়ে ফেলে গহ্বরের মুখ বন্ধ করলেন ও তা সীলমোহর করে দিলেন, য়েন হাজার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে পৃথিবীর জাতিবৃন্দকে আর বিভ্রান্ত করতে না পারে৷ ঐ হাজার বছর পূর্ণ হলে কিছু কালের জন্য তাকে ছাড়া হবে৷
3Potem se mora izpustiti za malo časa.
4পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম; আর তার ওপর যাঁরা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে৷ যীশুর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল, যাঁরা সেই পশুকে ও তার মূর্ত্তিকে পূজা করে নি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয় নি, তাদের প্রাণ দেখতে পেলাম৷ আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই হাজার বছর ধরে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল৷
4In videl sem prestole, in sedli so nanje in dana jim je bila sodba; in videl sem duše obglavljenih zaradi pričevanja Jezusovega in zaradi besede Božje in tiste, ki niso molili zveri, ne podobe njene, in niso sprejeli znamenja na čelo in na roko svojo: in oživeli so ter kraljevali s Kristusom tisoč let.
5য়ে পর্যন্ত সেই হাজার বছর শেষ না হল, সে পর্যন্ত বাকি মৃত লোকেরা পুনরুত্থিত হল না৷ এই হল প্রথম পুনরুত্থান৷
5Drugi mrtvi pa niso oživeli, dokler se ne izpolni tisoč let. To je vstajenje prvo.
6য়ে কেউ এই প্রথম পুনরুত্থানের ভাগী হয় সে ধন্য ও পবিত্র৷ এই সব লোকদের ওপর দ্বিতীয় মৃত্যুর আর কোন কর্তৃত্ত্ব নেই৷ তারা বরং খ্রীষ্টের ও ঈশ্বরের যাজকরূপে তাঁর সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে৷
6Blažen in svet, kdor ima delež v prvem vstajenju; do teh druga smrt nima oblasti, marveč duhovniki bodo Božji in Kristusovi, in bodo ž njim kraljevali tisoč let.
7সেই হাজার বছর শেষ হলে শয়তানকে অতলস্পর্শী গহ্বরের কারাগার থেকে মুক্ত করা হবে৷
7In ko se izpolni tisoč let, bo izpuščen satan iz ječe svoje,
8সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে৷ সে গোগ ও মাগোগকেও বিভ্রান্ত করবে, শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে৷ তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো৷
8in izide zapeljevat narode, ki so na četverih voglih zemlje, Goga in Magoga, da jih zbere na vojsko; katerih število je kakor peska v morju.
9তারা পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগরটি অবরোধ করবে৷ কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে৷
9In šli so gori na zemlje širjavo in so obkrožili šatorišče svetnikov in mesto ljubljeno; in prišel je ogenj od Boga z neba in požrl jih je.
10তখন সেই শয়তান য়ে তাদের ভ্রান্ত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের ্ব্রদে ছুঁড়ে ফেলা হবে, য়েখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে৷ সেখানে যুগ যুগ ধরে দিনরাত তারা যন্ত্রণা ভোগ করবে৷
10In hudič, ki jih je zapeljaval, je bil vržen v jezero ognjeno in žvepleno, kjer sta tudi zver in lažiprorok; in mučili se bodo noč in dan na vekov veke.
11পরে আমি এক বিরাট শ্বেত সিংহাসন ও তার ওপর যিনি বসে আছেন তাঁকে দেখলাম৷ তাঁর সামনে থেকে পৃথিবী ও আকাশ বিলুপ্ত হল এবং তাদের কোন অস্তিত্ব রইল না৷
11In videl sem bel prestol, velik, in sedečega na njem, ki mu je izpred obličja bežala zemlja in nebo, in ni se jima našlo mesto.
12আমি দেখলাম, ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে৷ পরে কয়েকটি গ্রন্থ খোলা হল এবং আরও একটি গ্রন্থ খোলা হল৷ সেই গ্রন্থটির নাম জীবন পুস্তক৷ সেই গ্রন্থগুলিতে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার হল৷
12In videl sem mrtve, velike in male, stoječe pred prestolom, in knjige so se odprle; in druga knjiga se je odprla, ki je knjiga življenja. In sojeni so bili mrtvi po tem, kar je bilo pisano v knjigah, po delih svojih.
13য়ে সব লোক সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে য়ে সব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল৷ তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হল৷
13In dalo je morje mrtve, ki so bili v njem, in smrt in smrtna država sta dali mrtve, ki so bili v njiju, in sojeni so bili, vsak po delih svojih.
14পরে মৃত্যু ও পাতাল আগুনের ্ব্রদে ছুঁড়ে ফেলা হল৷ এই আগুনের ্ব্রদই হল আসলে দ্বিতীয় মৃত্যু৷
14In smrt in smrtna država sta bili vrženi v jezero ognjeno. To je smrt druga, jezero ognjeno.In če koga niso našli zapisanega v knjigi življenja, je bil vržen v jezero ognjeno.
15জীবন পুস্তকে যাদের নাম লেখা দেখতে পাওয়া গেল না, তাদের সকলকে আগুনের ্ব্রদে ছুঁড়ে ফেলা হল৷
15In če koga niso našli zapisanega v knjigi življenja, je bil vržen v jezero ognjeno.