Bengali:NT

Shona

1 Corinthians

11

1আমি য়েমন খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ কর৷
1Ivai vateveri vangu, seniwo ndiri waKristu.
2আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব সময় আমার কথা স্মরণ করে থাক, আর তোমাদের আমি য়ে শিক্ষা দিয়েছি তা তোমরা বেশ ভালভাবে পালন করছ৷
2Zvino ndinokurumbidzai hama, kuti munondirangarira pazvinhu zvose, muchichengetedza zvimiso, sezvandakakumikidza kwamuri.
3কিন্তু আমি চাই একথা তোমরা বোঝ য়ে প্রত্যেক পুরুষের মস্তক হচ্ছেন খ্রীষ্ট৷ স্ত্রীর মস্তক তার স্বামী, আর খ্রীষ্টের মস্তক হলেন ঈশ্বর৷
3Asi ndinoda kuti muzive kuti musoro wemurume umwe neumwe ndiKristu; uye musoro womukadzi murume; uye musoro waKristu ndiMwari.
4যদি কোন পুরুষ তার মাথা ঢেকে রেখে প্রার্থনা করে অথবা ভাববাণী বলে তবে সে তার মাথার অসম্মান করে৷
4Murume umwe neumwe unonyengetera kana kuporofita ane musoro wakafukidzwa unozvidza musoro wake.
5কিন্তু য়ে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা ভাববানী বলে, সে তার নিজের মাথার অপমান করে, সে মাথা মোড়ানো স্ত্রীলোকের মত হয়ে পড়ে৷
5Asi mukadzi umwe neumwe unonyengetera kana kuporofita nemusoro usina kufukidzwa, unozvidza musoro wake; nekuti ndizvo zvimwe nokuveurwa.
6স্ত্রীলোক যদি তার মাথা না ঢাকে তবে তার চুল কেটে ফেলাই উচিত৷ কিন্তু চুল কেটে ফেলা বা মাথা নেড়া করা যদি স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয় হয়, তবে সে তার মাথা ঢেকে রাখুক৷
6Nekuti kana mukadzi asingafukidzwi ngaagerwewo; asi kana chiri chinyadzo kuti mukadzi agerwe kana kuveurwa, ngaafukidzwe.
7আবার পুরুষ মানুষের মাথা ঢেকে রাখা উচিত নয়, কারণ সে ঈশ্বরের স্বরূপ ও মহিমা প্রতিফলন করে৷ কিন্তু স্ত্রীলোক হল পুরুষের মহিমা৷
7Nekuti murume zvirokwazvo haafaniri kufukidza musoro, sezvaari mufananidzo nekubwinya kwaMwari; asi mukadzi kubwinya kwemurume.
8কারণ স্ত্রীলোক থেকে পুরুষের সৃষ্টি হয় নি; কিন্তু পুরুষ থেকেই স্ত্রীলোক এসেছে৷
8Nekuti murume haabvi kumukadzi; asi mukadzi unobva kumurume;
9স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয় নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল৷
9kana murume haana kusikirwa mukadzi, asi mukadzi murume;
10এই কারণে এবং স্বর্গদূতগণের জন্য অধীনতার চিহ্ন হিসাবে একজনস্ত্রীলোক তার মাথা ঢেকে রাখবে৷
10nekuda kweizvozvi mukadzi unofanira kuva nesimba pamusoro wake, nekuda kwevatumwa.
11যাইহোক্ প্রভুতে স্ত্রীলোক ছাড়া পুরুষ নয়, এবং পুরুষ ছাড়া স্ত্রীলোক নয়৷
11Kunyange zvakadaro murume haazi kunze kwemukadzi nemukadzi haazi kunze kwemurume muna Ishe.
12য়েমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হল, তেমন আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকে হল, বাস্তবে এ সবকিছুই ঈশ্বর থেকে হয়৷
12Nekuti mukadzi sezvaanobva kumurume, saizvozvo murumewo unobva kumukadzi, asi zvinhu zvose zvinobva kuna Mwari.
13তোমরা নিজেরাই বিচার করে দেখ, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কিস্ত্রীলোকের শোভা পায়?
13Zvienzanisei imwi, zvakafanira here kuti mukadzi anyengetere kuna Mwari asina kufukidzwa?
14স্বাভাবিক বিবেচনাও বলে য়ে পুরুষ মানুষ যদি লম্বা চুল রাখে তবে তার সম্মান থাকে না৷
14Kunyange chisikigo pachacho hachikudzidzisii here, kuti kana murume ane vhudzi refu, chinyadzo kwaari?
15কিন্তু স্ত্রীলোকের লম্বা চুল তার গৌরবের বিষয় কারণ সেই লম্বা চুল তার মাথা ঢেকে রাখার জন্য তাকে দেওয়া হয়েছে৷
15Asi kana mukadzi ane vhudzi refu, rukudzo kwaari; nekuti vhudzi rakapiwa kwaari chive chifukidzo.
16কেউ কেউ হয়তো এ নিয়ে তর্ক করতে চাইবে, কিন্তু আমরা ও ঈশ্বরের সকল মণ্ডলী, এই প্রথা মেনে চলি না৷
16Zvino kana mumwe achiratidza kuva negakava, isu hatina tsika yakadaro, kunyange kereke dzaMwari.
17কিন্তু এখন আমি য়ে বিষয়ে তোমাদের নির্দেশ দিচ্ছি সেই বিষয়ে আমি তোমাদের প্রশংসা করতে পারি না, কারণ তোমরা যখন একত্রিত হও তাতে ভাল না হয়ে শুনছি তোমাদের ক্ষতি হচ্ছে৷
17Zvino mukuraira uku handirumbidzi, nekuti munounganira kwete zvakapfuura kunaka, asi zvakaipisisa.
18প্রথমতঃ আমি শুনেছি য়ে তোমরা যখন মণ্ডলীতে সমবেত হও, তখন তোমাদের মধ্যে অনেক দল থাকে, আর আমি এই ব্যাপারে কিছুটা বিশ্বাস করি৷
18Nekuti chekutanga kana muchiungana mukereke, ndinonzwa kuti kupatsanurana kuripo pakati penyu; pamwe ndinozvitenda.
19তোমাদের মধ্যে ভিন্নতা অবশ্যই থাকবে, যাতে তোমাদের মধ্যে যাঁরা যথার্থ খাঁটি তারা স্পষ্ট হয়৷
19Nekuti kupatsanuka kunofanira kuva pakati penyu, kuti avo vakatendeka vaonekwe pakati penyu.
20তাই যখন তোমরা সমবেত হও, তখন তোমরা প্রকৃতপক্ষে প্রভুর ভোজ খাও না৷
20Naizvozvo kana muchiungana panzvimbo imwe, uku hakusi kudya chirayiro chaIshe;
21কারণ খাবার সময় প্রত্যেকে নিজের নিজের খাবার আগে খেয়ে নেয়, তাতে কেউ বা ক্ষুধার্ত থাকে; আর কেউ কেউ অতিরিক্ত পানাহার করে বেহুঁস হয়ে যায়৷
21Nekuti pakudya umwe neumwe unotanga kutora chirayiro chake; uye umwe une nzara, uye umwe wakadhakwa.
22পানাহার করার জন্য তোমাদের কি নিজেদের বাড়ীঘর নেই? তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান কর; আর যাদের কিছু নেই তাদের কি লজ্জায় ফেলতে চাও? আমি তোমাদের কি বলব? এমন কাজ করার জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? এবিষয়ে আমি তোমাদের প্রশংসা করব না৷
22Ko hamuna dzimba dzekudyira nekumwira here? Kana munozvidza kereke yaMwari, muchinyadzisa avo vasina chinhu? Ndichatii kwamuri? Ndingakurumbidzai here pane izvi? Handingakurumbidziyi.
23আমি প্রভুর কাছ থেকে য়ে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি৷ য়ে রাত্রে প্রভু যীশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাত্রে তিনি একটি রুটি নিয়ে,
23Nekuti ini ndakagamuchira kuna Ishe ichowo chandakagamuchidza kwamuri, kuti Ishe Jesu neusiku hwaakatengeswa wakatora chingwa,
24ধন্যবাদ দিলেন ও তা ভেঙ্গে বললেন, ‘এ আমার দেহ; এ তোমাদের জন্য, আমার স্মরণে এটি করো৷’
24zvino wakati avonga akamedura, akati: Torai, idyai, ichi muviri wangu unomedurirwa imwi; izvi itai muchindirangarira.
25খাওয়া শেষ হলে, সেইভাবে তিনি পানপাত্র তুলে নিয়ে বললেন, ‘এই পানপাত্র হল আমার রক্তে স্থাপিত নতুন চুক্তি৷ তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে আমার স্মরণে তো করো৷’
25Nenzira imwecheteyo mukombewo, shure kwekurayira, achiti: Mukombe uyu isungano itsva muropa rangu; izvi itai, nguva dzose kana muchimwa mukundirangarira.
26কারণ তোমরা যতবার এই রুটি খাবে ও এই পানপাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত না তিনি ফিরে আসেন৷
26Nekuti nguva dzose kana muchidya chingwa ichi nekumwa mukombe uyu, munoparidza rufu rwaIshe kusvikira asvika.
27তাই য়ে কেউ অয়োগ্যভাবে প্রভুর এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে প্রভুর দেহের ও রক্তের জন্য দাযী হবে৷
27Naizvozvo ani nani unodya chingwa ichi, kana kumwa mukombe waIshe zvisakafanira, uchava nemhosva yemuviri neropa raIshe.
28এই রুটি খাওয়ার ও সেই পানপাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা৷
28Zvino munhu ngaazviongorore, saizvozvo ngaadye zvechingwa nekumwa zvemukombe.
29কারণ য়ে অয়োগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বোঝে তবে সেই খাদ্য় পানীয় ঈশ্বরের বিচারদণ্ডেই পরিণত হয়৷
29Nekuti unodya nokumwa zvisakafanira, unozvidyira nekuzvimwira kutongwa zvaasingatsauri muviri waIshe.
30সেই জন্য তোমাদের মধ্যে অনেকে আজ দুর্বল ও অসুস্থ, অনেকে মারাও পড়েছে৷
30Nemhaka iyi vazhinji pakati penyu indonda nevarwere, nevazhinji varere.
31কিন্তু যদি নিজেদের ঠিক মতো পরীক্ষা করতাম, তাহলে ঈশ্বরকে আমাদের বিচার করতে হত না৷
31Nekuti dai taizvinzvera tomene, hatizaitongwa.
32কিন্তু যখন প্রভু আমাদের বিচার করেন, তিনি আমাদের শাসনও করেন, যাতে আমরা জগতের জন্য লোকদের সঙ্গে বিচারপ্রাপ্ত না হই৷
32Zvino kana tichitongwa, tinorangwa naIshe, kuti tirege kunzi tine mhosva pamwe nenyika.
33তাই, আমার ভাই ও বোনেরা, তোমরা যখন খাওয়া-দাওয়া করার জন্য সমবেত হও, তখন একজন অন্য জনের জন্য অপেক্ষা করো৷
33Naizvozvo, hama dzangu, kana muchiungana kuti mudye, miriranai.
34যদি কারোর খিদে পায়, তবে সে তার বাড়িতে খেয়ে নিক্৷ এইভাবে চল য়েন তোমরা একত্রিত হলে তোমাদের ওপর ঈশ্বরের দণ্ডাজ্ঞা না আসে; আর আমি যখন যাব তখন অন্য বিষয়গুলির সমাধান করব৷
34Uye kana umwe ane nzara, ngaadye kumba; kuti murege kuunganira kunzi mune mhosva. Zvasara ndichazvigadzira kana ndichisvika.