Bengali:NT

Shona

1 Corinthians

10

1আমার ভাই ও বোনেরা, আমি চাই য়ে তোমরা একথা জান য়ে আমাদের পিতৃপুরুষরা যখন মোশিকে অনুসরণ করেছিলেন তখন তাঁদের কি হয়েছিল৷ তাঁরা সকলে মেঘের নীচে ছিলেন, সকলেই সাগর পার হয়েছিলেন৷
1Pamusoro pazvo hama handidi kuti murege kuziva, kuti madzibaba edu ose akanga ari pasi pegore sei, uye vose vakayambuka nemugungwa,
2তাঁরা সকলে মোশির অনুগামী হয়ে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজ হয়েছিলেন৷
2uye vose vakabhabhatidzwa muna Mozisi mugore nemugungwa;
3তাঁরা সকলে একই ধরণের আত্মিক খাদ্য় পেয়েছিলেন;
3uye vose vakadya chikafu chimwe chemweya,
4আর একই আত্মিক পানীয় পান করেছিলেন৷ তাঁরা এক আত্মিক শৈল থেকে সেই পানীয় পান করতেন যা তাঁদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, সেই শৈলই হচ্ছেন খ্রীষ্ট৷
4uye vose vakamwa zvimwiwa zvimwe zvemweya, nekuti vakamwa padombo remweya rakavatevera; uye dombo iro rakange riri Kristu.
5কিন্তু তাঁদের মধ্যে অধিকাংশ লোকের প্রতিই ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, আর তারা পথে প্রান্তরের মধ্যে মারা পড়ল৷
5Asi neruzhinji rwavo Mwari haana kufadzwa; nekuti vakaparadzwa murenje.
6এসব ঘটনা আমাদের জন্য দৃষ্টান্তস্বরূপ ঘটল, যাতে তারা য়েমন মন্দ বিষয়ে অভিলাষ করেছিল আমরা তা না করি৷
6Zvino zvinhu izvi zvakava zvifananidziro kwatiri, kuti tirege kushuva zvinhu zvakaipa, sezvavakashuvawo.
7তাদের মধ্যে কিছু লোক য়েমন প্রতিমা পূজা শুরু করেছিল তেমন তোমরা প্রতিমা পূজা শুরু করো না৷ কারণ শাস্ত্রে লেখা আছে: ‘লোকেরা ভোজন পান করতে বসল আর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল৷’
7Uye musava vanamati vezvifananidzo, sevamwe vavo; sezvazvakanyorwa, zvichinzi: Vanhu vakagara pasi kudya nekumwa, vakasimuka kutamba.
8তাদের মধ্যে য়েমন কতক লোক য়ৌন পাপে পাপী হয়েছিল আর একদিনে তেইশ হাজার লোক তাদের পাপের জন্য মারা পড়েছিল, আমরা য়েন তেমনি য়ৌন পাপ না করি৷
8Uye ngatirege kuita upomhwe, sevamwe vavo vakaita upombwe, vakafa nezuva rimwe zvuru makumi maviri nezvitatu.
9তাদের মধ্যে য়েমন কিছু লোক প্রভুর পরীক্ষা করে সাপের কামড়ে মারা পড়েছিল, আমরা য়েন তেমন পরীক্ষা না করি৷
9Uye ngatirege kuidza Kristu, sevamwe vavowo vakamuidza, vakaparadzwa nenyoka.
10আবার তাদের মধ্যে কিছু লোক য়েমন অসন্তোষ প্রকাশ করেছিল আর ধ্বংসকারী স্বর্গদূতের কবলে পড়ে ধ্বংস হয়েছিল, তোমরা তেমনি অসন্তোষ প্রকাশ করো না৷
10Murege kun'un'una sevamwe vavowo vakan'un'una, vakaparadzwa nemuparadzi.
11তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্তস্বরূপ রয়ে গেছে৷ আমাদের সাবধান করে দেবার জন্য এসব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি৷
11Zvino zvinhu izvi zvose zvakavawira kuti zvive mifananidziro; uye zvakanyorwa kuva yambiro yedu takasvikirwa nekuguma kwenyika.
12তাই য়ে মনে করে য়েন শক্তভাবে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক, পাছে পড়ে মারা যায়৷
12Naizvozvo unofunga kuti umire ngaachenjere, zvimwe ungawa.
13য়ে প্রলোভনগুলি স্বাভাবিকভাবে লোকদের কাছে আসে তার থেকে বেশী কিছু তোমাদের কাছে আসেনি৷ তোমরা ঈশ্বরে বিশ্বস্ত থাক, য়ে সব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না; কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনিই করে দেবেন, য়েন তোমরা সহ্য করতে পার৷
13Hakuna muidzo wakakubatai kunze kwewakajairika kuvanhu vose; asi Mwari wakatendeka, usingatenderi kuti muidzwe kupfuura pamunogona napo; asi pamwe nemuidzo uchaitawo nzira yekupukunyuka, kuti mugone kuutakura.
14আমার প্রিয় বন্ধুরা, সব রকম প্রতিমা পূজা থেকে দূরে থাক৷
14Naizvozvo, vadikamwa vangu, tizai kunamata zvifananidzo.
15আমি তোমাদের বুদ্ধিমান জেনে একথা বলছি৷ আমি যা বলি তা তোমরা নিজেরাই বিচার করে দেখ৷
15Ndinotaura sekune vakachenjera; imwi zvisarudzirei zvandinotaura.
16আশীর্বাদের পানপাত্র, যা নিয়ে আমরা ধন্যবাদ দিই তা কি খ্রীষ্টের রক্তের সহভাগীতা নয়? য়ে রুটি ভেঙে টুকরো টুকরো করে খাওয়া হয়, তা কি খ্রীষ্টের দেহের সহভাগীতা নয়?
16Mukombe weropafadzo watinoropafadza, hausi kugoverana kweropa raKristu here? Chingwa chatinomedura hachisi kugoverana kwemuviri waKristu here?
17রুটি একটাই কিন্তু আমরা সকলেই সেই একটা রুটি থেকেই অংশ গ্রহণ করি৷ তাই আমরা অনেক হলেও আসলে আমরা এক দেহ৷
17Nekuti isu vazhinji tiri chingwa chimwe, muviri umwe; nekuti isu tose tinogovana chingwa chimwe.
18ইস্রায়েল জাতির কথা চিন্তা কর৷ যাঁরা বলির মাংস খায় তারা কি সেই যজ্ঞবেদীর নৈবেদ্যর সহভাগী হয় না?
18Tarirai Israeri panyama; vanodya zvibayiro havasi ivo vanodyidzana nearitari here?
19তাহলে আমার কথার অর্থ কি হল? আমি কি এই কথা বলছি, য়ে প্রতিমার কাছে য়েসব ভোগ উত্‌সর্গ করা হয় তার কোন তাত্‌পর্য় আছে অথবা প্রতিমার কোন বাস্তবতা আছে?
19Zvino ndotii? Kuti chifananidzo chinhu here? kana chakabayirwa chifananidzo chinhu here?
20কিন্তু আমার কথার অর্থ এই লোকেরা যা কিছু প্রতিমার উদ্দেশ্যে বলিদান করে, তারা তা ভূতদের উদ্দেশ্যেই করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমি চাই না য়ে তোমাদের কোনভাবে ভুতদের সঙ্গে সংয়োগ থাকে৷
20Asi kuti zvinhu zvinobayirwa nevahedheni, vanozvibayira madhimoni kwete kuna Mwari; zvino handidi kuti mudyidzane nemadhimoni.
21তোমরা প্রভুর পানপাত্র ও ভুতদের পানপাত্র, উভয় থেকে পান করতে পার না৷ আবার তোমরা প্রভুর টেবিল ও ভুতদের টেবিল উভয় টেবিলে অংশ নিতে পার না৷
21Hamungamwi mukombe waIshe nemukombe wemadhimoni; hamungagovani patafura yaIshe nepatafura yemadhimoni.
22তোমরা কি প্রভুকে ঈর্ষান্বিত করতে চাইছ? আমরা কি তাঁর থেকে শক্তিশালী? কখনই না৷
22Ko tinozvimutsira godo Ishe here? Takasimba kumupfuura here?
23‘আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে৷’ তবে সব কিছুই য়ে মঙ্গলজনক তা নয়৷ ‘হ্যাঁ, য়ে কোন কিছু করার স্বাধীনতা আমাদের দেওয়া আছে৷’ তবে সব কিছুই য়ে গড়ে তোলে তা নয়৷
23Zvinhu zvose zvinotenderwa kwandiri; asi zvinhu zvose hazvibatsiri. Zvinhu zvose zvinotenderwa kwandiri; asi zvinhu zvose hazvivaki.
24কেউ য়েন স্বার্থ সিদ্ধির চেষ্টা না করে; বরং প্রত্যেকে য়েন অপরের মঙ্গল চায়৷
24Kusava neunozvitsvakira zvake, asi umwe neumwe zveumwe.
25বিবেকের প্রশ্ন না তুলে য়ে কোন মাংস বাজারে বিক্রি হয় তা খাও৷
25Idyai zvose zvinotengeswa pamisika yenyama musingabvunzi chinhu nekuda kwehana;
26কারণ শাস্ত্রে য়েমন লেখা আছে: ‘পৃথিবী ও তার মধ্যেকার সব কিছুই প্রভুর৷’
26Nekuti nyika ndeyaIshe nekuzara kwayo.
27যদি কোন অবিশ্বাসী ভাই তোমাকে নিমন্ত্রণ করে; আর যদি তুমি নিমন্ত্রণ রক্ষা করতে চাও, তবে নিজের বিবেকের কাছে কোন কিছু জিজ্ঞাসা না করে য়ে কোন খাদ্য়দ্রব্য পরিবেশন করে সামনে রাখা হয়, তা খেও৷
27Zvino kana mumwe wevasingatendi akakukokai, uye muchida kuenda, zvose zvinoiswa pamberi penyu idyai musingabvunzi chinhu nekuda kwehana.
28কিন্তু কেউ যদি বলে য়ে, ‘এ হল প্রতিমার প্রসাদ’ তবে য়ে জানালো, তার কথা চিন্তা করে ও বিবেকের কথা মনে রেখে, তা খেও না৷
28Asi kana mumwe akati kwamuri: Ichi chakabayirwa kuzvifananidzo; musadya nekuda kwaiye wakuratidzai, uye nekuda kwehana; nekuti nyika ndeya Ishe nekuzara kwayo.
29আমি কোন ব্যক্তির নিজের বিবেকের নয়, কিন্তু অপর ব্যক্তির বিবেকের বিষয় বলছি৷ আমার স্বাধীনতা কেন অপরের বিবেকের দ্বারা বিচারিত হবে?
29Asi hana ndinoti, isati iri yako asi yeumwe; nekuti kusununguka kwangu kunoenzanisirwei nehana yeumwe?
30যদি আমি ধন্যবাদ জানিয়ে খাই, তাহলে য়ে বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি সে বিষয়ে আমার সমালোচনা হবে এ আমি চাই না৷
30Kana ini ndichidya ndichivonga, ndingagonyomberwei nekuda kwechinhu chandinovonga?
31তাই তোমরা আহার কর, কি পান কর বা যা কিছু কর, সব কিছুই ঈশ্বরের মহিমার জন্য কর৷
31Naizvozvo kana muchidya kana kumwa kana chipi nechipi chamunoita, itai zvose kuti Mwari akudzwe.
32কি ইহুদী, কি গ্রীক, কি ঈশ্বরের মণ্ডলী, কারো বিঘ্নের কারণ হযো না৷
32Regai kugumbusa zvose kuvaJudha kana kuvaGiriki kana kukereke yaMwari.
33য়েমন আমি নিজের ভাল চাই না কিন্তু অপরের ভাল চাই, য়েন তারা উদ্ধার লাভ করে৷
33Seniwo ndinofadza vose pazvose, ndisingatsvaki rubatsiro rwangu, asi rwavazhinji, kuti vaponeswe.