Bengali:NT

Shona

1 Corinthians

9

1আমি কি স্বাধীন মানুষ নই? আমি কি একজন প্রেরিত নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখিনি? তোমরাই কি প্রভুতে আমার কাজের বল নও?
1Handizi muapositori here? Handizi wakasununguka here? Handina kuona Jesu Kristu Ishe wedu here? Imwi hamusi basa rangu muna Ishe here?
2অন্যরা আমাকে যদি প্রেরিত বলে গ্রহণ নাও করে, তবূ তোমরা নিশ্চয় আমাকে প্রেরিত বলে মেনে নেবে৷ প্রভুতে আমি য়ে প্রেরিত তোমরাই তো তার প্রমাণ৷
2Kana ndisiri muapositori kuna vamwe, asi zviri pachena ndiri iye kwamuri; nekuti mucherechedzo wevuapositori hwangu ndimwi muna Ishe.
3কিছু লোক যাঁরা আমার দোষগুণ বিচার করে, তাদের কাছে আমার উত্তর এই;
3Kuzvidavirira kwangu kune vanondinzvera ndeuku.
4আমাদের কি ভোজন পান করার অধিকার নেই?
4Hatina simba here rekudya nekumwa?
5অন্যান্য প্রেরিতেরা, প্রভুর আপন ভাইয়েরা ও কৈফা য়েমন করেন তেমনভাবে আমাদের কি কোন বিশ্বাসীকে স্ত্রী হিসাবে সঙ্গে নিয়ে যাবার অধিকার নেই?
5Hatina simba rekutenderera nehamakadzi sevamwe vaapositori nevanin'ina vaIshe naKefasi here?
6বার্ণবা ও আমাকেই কি কেবল জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হবে?
6Kana ndini ndoga naBhanabhasi here tisina simba rekusabata basa?
7কোন সৈনিক কি তার নিজের খরচে সৈন্যদলে থাকে? য়ে দ্রাক্ষা ক্ষেত প্রস্তুত করে সে কি তার ফল খায় না? য়ে মেষপাল চরায় সে কি মেষদের দুধ পান করে না?
7Ndianiko wakambobudira hondo achizviripira mubairo? Ndiani unorima munda wemizambiringa akasadya zvibereko zvawo? Kana ndiani unofudza boka akasadya zvemukaka weboka?
8আমি এসব মানুষের বিচার বুদ্ধির ওপর নির্ভর করে বলছি না৷ ঈশ্বরের বিধি-ব্যবস্থায় কি একই কথা বলে না?
8Zvinhu izvi ndinozvitaura semunhu here? Ko murairo hautauriwo izvozvo here?
9[This verse may not be a part of this translation]
9Nekuti zvakanyorwa mumurairo waMozisi kuti: Usasunga muromo wenzombe inopura zviyo. Ko Mwari unehanya nenzombe here?
10তা নয়, কিন্তু আমাদের কথা চিন্তা করেই তিনি এসব কথা বলেছেন, শাস্ত্রে আমাদের জন্যই এসব লেখা হয়েছে, কারণ য়ে চাষ করে, সে ফসল পাবার প্রত্যাশাতেই তা করে; আর য়ে শস্য মাড়াই করে, সে মাড়াই করা শস্য থেকে কিছু পাবার প্রত্যাশাতেই তা করে৷
10Kana unoreva zvirokwazvo nekuda kwedu here? Nekuti zvirokwazvo, zvakanyorwa nekuda kwedu, kuti uyo unorima unofanira kurima mutariro; neunopura mutariro unofanira kugoverwa mutariro yake.
11আমরা তোমাদের মাঝে আত্মিক বীজ বুনেছি, য়েন এখন ফসল হিসাবে যদি তোমাদের কাছ থেকে পার্থিব কোন কিছু পাই, তবে তা কি খুব বেশী কিছু পাওয়া হবে?
11Kana isu takadzvara kwamuri zvinhu zvemweya, chinhu chikuru here kana tichicheka zvinhu zvenyu zvenyama?
12এই ব্যাপারে তোমাদের কাছ থেকে অন্য়েরা যখন দাবী করে, তখন তা পাবার জন্য আমাদের নিশ্চয় আরও বেশী অধিকার আছে৷ আমরা তোমাদের ওপর এই অধিকার খাটাই না৷ আমরা বরং সকলই সহ্য করছি, পাছে খ্রীষ্টের সুসমাচার গ্রহণের পথে কোন বাধার সৃষ্টি হয়৷
12Kana vamwe vachigovana simba pamusoro penyu, zvikuru isu? Asi hatina kushandisa simba iri; asi tinoregera zvinhu zvose, kuti tirege kupa chipinganidzo kuevhangeri yaKristu.
13তোমরা তো জান, যাঁরা মন্দিরে কাজ করে, তারা মন্দির থেকেই তাদের খাবার পায়৷ যাঁরা যজ্ঞবেদীর ওপর নিয়মিত নৈবেদ্য উত্‌সর্গ করে, তারা তারই অংশ পায়৷
13Hamuzivi here kuti avo vanoshumira pazvinhu zvitsvene vanorarama nezvetembere? Uye avo vanorindira paaritari vanogovana nearitari here?
14তেমনি প্রভুও সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান দিয়েছেন, য়েন সুসমাচার প্রচারের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ হয়৷
14Saizvozvovo Ishe wakaraira kuti avo vanoparidza evhangeri, vararame neevhangeri.
15কিন্তু আমি এই অধিকার কখনও প্রযোগ করিনি৷ আমি তোমাদের কাছ থেকে ঐরকম সাহায্য নেবার জন্যও লিখছি না৷ এ বিষয়ে আমার য়ে গর্ব আছে, তা যদি কেউ কেড়ে নেয় তবে তার থেকে আমার মরণ ভাল৷
15Asi ini handina kushandisa chimwe chezvinhu izvi, kana kunyora zvinhu izvi kuti zviitwe saizvozvo kwandiri, nekuti zviri nani kwandiri kuti ndife, pakuti mumwe ashayise kuzvikudza kwangu maturo.
16তবে আমি সুসমাচার প্রচার করি বলে গর্ব করছি না৷ সুসমাচার প্রচার করা আমার কর্তব্য, এটি আমার অবশ্য করণীয়৷ আমি যদি সুসমাচার প্রচার না করি তবে তা আমার পক্ষে কত দুর্ভাগ্য়ের বিষয় হবে!
16Nekuti kunyange ndichiparidza evhangeri, handina chandingazvikudza nacho, nekuti faniro yakatakudzwa pamusoro pangu; ndine nhamo kana ndisingaparidzi evhangeri.
17যদি নিজের ইচ্ছায় সুসমাচার প্রচার করতাম তবে আমি পুরস্কার পাবার য়োগ্য হতাম৷ কিন্তু দাযিত্ব হিসাবে আমার ওপর এই কাজ ন্যস্ত হয়েছে,
17Nekuti kana ndichiita chinhu ichi ndichida, ndine mubairo; asi kana ndisingadi, ndakapiwa utariri.
18সেখানে আমি কি পুরস্কার পাব? এই আমার পুরস্কার; যখন আমি সুসমাচার প্রচার করি, তা বিনামূল্যে করি৷ এইভাবে সুসমাচার প্রচার করা কালীন আমার বেতন পাবার য়ে অধিকার আছে, তা আমি ব্যবহার করি না৷
18Zvino mubairo wangu chii? Kuti kana ndichiparidza evhangeri, ndiite kuti evhangeri yaKristu isabhadharwa, kuti ndirege kushandisa simba rangu zvakapfuurikidza muevhangeri.
19আমি স্বাধীন! আমি কারোর অধীনে নেই, তবু আমি সকলের দাস হলাম, যাতে অনেককে আমি খ্রীষ্টের জন্য লাভ করতে পারি৷
19Nekuti kunyange ndakasununguka kune vose, asi ndakazviita muranda kune vose, kuti ndiwane vazhinji kwazvo.
20ইহুদীদের জয় করার জন্য আমি ইহুদীদের কাছে ইহুদীদের মতো হলাম৷ যাঁরা বিধি-ব্যবস্থার অধীনে জীবন কাটাচ্ছে, তাদের লাভ করার জন্য আমি নিজে বিধি-ব্যবস্থার অধীন না হলেও আমি তাদের মত হলাম৷
20Uye kuvaJudha ndakava semuJudha, kuti ndiwane vaJudha; kune vari pasi pemurairo seuri pasi pemurairo, kuti ndiwane vari pasi pemurairo;
21আবার যাঁরা বিধি-ব্যবস্থার অধীনে নেই তাদেরকে জয় করার জন্য আমি তাদের মতো হলাম৷ অবশ্য এর মানে এই নয় য়ে আমি বিধি-ব্যবস্থা মানি না, আমি তো খ্রীষ্টের বিধি-ব্যবস্থার অধীনে জীবনযাপন করছি৷
21kune vasina murairo seusina murairo (ndisati ndiri usina murairo kuna Mwari, asi pasi pemurairo kuna Kristu), kuti ndiwane vasina murairo.
22যাঁরা দুর্বল, তাদের কাছে আমি দুর্বল হলাম, য়েন তাদেরকে জয় করতে পারি৷ আমি সকলের কাছে তাদের মনের মত হলাম, যাতে সন্ভাব্য সকল উপায়ে তাদের বাঁচাতে পারি৷
22Kuna vasina simba ndakava seusina simba, kuti ndiwane vasina simba; ndakava zvinhu zvose kune vose, kuti ndiponese vamwe nemitoo yose.
23আমি এসব সুসমাচারের জন্যই করি, য়েন এর আশীর্বাদের সহভাগী হই৷
23Uye izvi ndinoita nekuda kweevhangeri, kuti ndive mugovani pariri.
24তোমরা কি জান না, যখন দৌড় প্রতিয়োগিতা হয় তখন অনেকেই দৌড়ায়; কিন্তু কেবল একজনই বিজযী হয়ে পুরস্কার পায়৷ তাই এমনভাবে দৌড়োও য়েন পুরস্কার পাও!
24Hamuzivi here kuti vanomhanya munhangemutange vanomhanya vose, asi umwe unowana mubairo? Mhanyai saizvozvo, kuti muuwane.
25আবার দেখ, য়ে সব প্রতিয়োগী খেলায় অংশগ্রহণ করে, তারা কঠিন নিয়ম পালন করে৷ তারা অস্থাযী বিজয় মুকুট পাবার জন্য তা করে; কিন্তু আমরা অক্ষয় মুকুটে ভূষিত হবার জন্য করি৷
25Uye umwe neumwe unokwikwidza unozvidzora pazvinhu zvose. Zvino ivo vanozviita kuti vawane korona inoora, asi isu isingaori.
26তাই সেইভাবে একটা লক্ষ্য নিয়ে আমি দৌড়োচ্ছি৷ শূন্য়ে মুষ্টাঘাত করছে, এমন লোকের মত আমি লড়াই করি না৷
26Naizvozvo ini ndinomhanya saizvozvo kwete seusina chokwadi, saizvozvo ndinorwa kwete seunorova mhepo;
27বরং আমি আমার দেহকে কঠোরতা ও সংযমের মধ্যে রেখেছি, য়েন অন্য লোকদের কাছে সুসমাচার প্রচার করার পর নিজে কোনভাবে ঈশ্বরের দৃষ্টিতে অয়োগ্য বলে বিবেচিত না হই৷
27asi ndinotsikirira muviri wangu, ndichiuita muranda; kuti zvimwe chero nenzira ipi kana ndaparidzira vamwe, ini ndirege kuva wakarashwa.