1পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি একখণ্ড মেঘকে পোশাকের মতো করে পরেছিলেন, আর তাঁর মাথার চারদিকে মেঘধনুক ছিল৷ তাঁর মুখ সূর্যের মতো, আর পা আগুনের থামের মতো৷
1Zvino ndakaona mumwe mutumwa une simba achiburuka kubva kudenga, akapfekedzwa gore; nemurarabungu uri pamusoro wake, chiso chake chakaita sezuva, netsoka dzake sembiru dzemoto;
2তাঁর হাতে ছিল একটি খোলা পুস্তক৷ তিনি তাঁর ডান পা-টি সমুদ্রের ওপরে আর বাঁ পাটি স্থলে রাখলেন৷
2uye wakange ane bhuku duku rakazaruka muruoko rwake, akaisa rutsoka rwake rwerudyi pamusoro pegungwa, nerweruboshwe pamusoro penyika;
3আর সিংহ গর্জনের মতো হুঙ্কার ছাড়লেন৷ স্বর্গদূতের গর্জনের পর সপ্ত বজ্রধ্বনি হুঙ্কার করে উঠল৷
3zvino akadanidzira nenzwi guru seshumba inodzvova; iye wakati adanidzira, kutinhira kunomwe kukabudisa manzwi ako.
4যখন সপ্ত বজ্রধ্বনি কথা বলল তখন আমি তা লিখতে চাইলাম৷ কিন্তু স্বর্গ থেকে এক স্বর বলল, ‘তুমি লিখো না৷ বজ্র যা বলছে তা গোপন রাখ৷’
4Zvino kutinhira kunomwe kwakati kwareva manzwi ako, ndakange ndododa kunyora, ndikanzwa inzwi richibva kudenga richiti kwandiri: Zarira zvarebwa nekutinhira kunomwe usanyora zvinhu izvi.
5পরে সেই স্বর্গদূত যাকে আমি সমুদ্রের ওপরে এবং স্থলের ওপরে পা রেখে দাঁড়াতে দেখেছিলাম, স্বর্গের দিকে তাঁর ডান হাতটি ওঠালেন;
5Ipapo mutumwa uya wandakaona amire pamusoro pegungwa nepamusoro penyika, wakasimudzira ruoko rwake kudenga,
6আর যিনি যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র ও এই সবের মধ্যে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, তাঁর নামে এই শপথ করে বললেন, ‘আর দেরী হবে না৷
6akapika naiye mupenyu kusvikira rinhi narinhi, wakasika denga nezvinhu zvirimo, nenyika nezvinhu zvirimo, negungwa nezvinhu zvirimo, kuti nguva haingazovipo.
7যখন সপ্তম স্বর্গদূতের তূরী বাজানোর সময় আসবে তখন ঈশ্বরের সেই নিগৃঢ় পরিকল্পনা পরিপূর্ণ হবে৷ এ সেই সুসমাচারের পরিকল্পনা যা ঈশ্বর তাঁর ভাববাদী ও দাসদের কাছে প্রকাশ করেছিলেন৷’
7Asi nemazuva enzwi remutumwa wechinomwe, kana woda kuridza, chakavanzika chaMwari chichapedziswa, sezvaakaparidzira varanda vake vaporofita.
8এরপর স্বর্গ থেকে সেই রব আমি আবার শুনতে পেলাম৷ সেই রব আমাকে বলল, ‘যাও, স্বর্গদূতের হাত থেকে খোলা পুস্তকটি নাও৷’ এই সেই স্বর্গদূত যিনি সমুদ্র ও স্থলের ওপর পা রেখে দাঁড়িয়েছিলেন৷’
8Zvino inzwi randakanzwa richibva kudenga rakataura kwandirizve rikati: Enda utore bhuku duku rakazaruka riri muruoko rwemutumwa, umire pamusoro pegungwa nepamusoro penyika.
9তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে তাঁকে বললাম, ঐ ছোট্ট পুস্তকখানি আমায় দিন৷ তিনি আমায় বললেন, ‘নাও, খেয়ে ফেল৷ এটা তোমার পেটে গিয়ে তিক্ত হবে৷ কিন্তু মুখে মধুর মতো মিষ্টি লাগবে৷’
9Ndikabva ndaenda kumutumwa, ndokuti kwaari: Ndipei bhuku duku. Akati kwandiri: Tora uridye; zvino richavavisa dumbu rako, asi mumuromo mako richatapira seuchi.
10তখন আমি স্বর্গদূতের হাত থেকে সেটি নিয়ে খেয়ে ফেললাম, তা মুখে মধুর মতো মিষ্টি লাগল; কিন্তু খাওয়ার পর আমার পাকস্থলী তিক্ততায় ভরে গেল৷
10Zvino ndakatora bhuku duku muruoko rwemutumwa ndikaridya; rikava mumuromo mangu seuchi kutapira; asi ndakangoti ndaridya dumbu rangu rikavava.
11তিনি আমাকে বললেন, ‘অনেক লোক, জাতি, ভাষা এবং রাজাদের সম্বন্ধে তোমাকে আবার ভাববাণী করতে হবে৷’
11Akati kwandiri: Unofanira kuporofitazve pamberi pevanhu nendudzi nendimi nemadzimambo.