1এরপর আমাকে বেড়ানোর লাঠির মতো একটি মাপকাঠি দেওয়া হল৷ একজন বললেন, ‘ওঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদীর পরিমাপ কর আর তার মধ্যে যাঁরা উপাসনা করছে তাদের সংখ্যা গণনা কর৷
1Zvino ndakapiwa rutsanga rwakaita semudonzvo; uye mutumwa wakamira achiti: Simuka uyere tembere yaMwari, nearitari, nevanonamata mairi.
2কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণের কোন মাপ নিও না, কারণ তা অইহুদীদের দেওয়া হয়েছে৷ বিয়াল্লিশ মাস ধরে তারা সেই পবিত্র নগরটি পায়ে দলবে৷
2Asi ruvanze ruri kunze kwetembere usiye, uye usaruyera; nekuti rwakapiwa kuvechirudzi; vachatsikira guta dzvene pasi petsoka mwedzi makumi mana nemiviri.
3আমি আমার দুজন সাক্ষীকে ক্ষমতা দেব, তাঁরা বারশো ষাট দিন পর্যন্ত ভাববাণী বলবেন৷’
3zvekare ndichapa simba kuzvapupu zvangu zviviri, zvino zvichaporofita mazuva churu nemazana maviri nemakumi matanhatu zvakapfeka masaga.
4সেই দুজন সাক্ষী হলেন দুটি জলপাই গাছ ও দুটি দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন৷
4Ava ndiyo miti miviri yemiorivhi nezvigadziko zvemwenje zviviri zvimire pamberi paMwari wenyika.
5যদি কেউ তাঁদের ক্ষতি করতে চায়, তবে ঐ সাক্ষীদের মুখ থেকে আগুন বেরিয়ে এসে তাঁদের শত্রুদের গ্রাস করবে, য়ে কেউ তাঁদের ক্ষতি করতে চাইবে তাদেরও এইভাবে মরতে হবে৷
5Kana kune unoda kuvakuvadza, moto unobuda mumuromo mavo uchiparadza vavengi vavo; uye kana munhu achishuva kuvakuvadza, unofanira kuurawa saizvozvi.
6আকাশ রুদ্ধ করে দেবার ক্ষমতা তাঁদের আছে, য়েন ভাববাণী বলার সময় বৃষ্টি না হয়; আর জল রক্তে পরিণত করবার ও পৃথিবীর বুকে সব রকমের মহামারী যতবার ইচ্ছা ততবার পাঠাবার ক্ষমতা তাঁদের আছে৷
6Ava vane simba rekupfiga denga kuti kusanaya nemazuva ekuporofita kwavo; uye vane simba pamusoro pemvura kuti vaishandure ive ropa, nekurova nyika nematambudziko ose kazhinji sezvavanoda.
7তাঁদের সাক্ষ্যদান শেষ হলে, য়ে পশু পাতালের অতলস্পর্শী কূপ থেকে উঠে আসবে সে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে, আর যুদ্ধে তাদের হারিয়ে দিয়ে হত্যা করবে৷
7Uye kana vapedza kupupura kwavo, chikara chinokwira chichibva mugomba risina chigadziko chichaita hondo navo, chigovakunda nekuvauraya.
8তাঁদের মৃত দেহগুলি সেই মহানগরের রাস্তার ওপরে পড়ে থাকবে, এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদোম ও মিশর বলে; আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন৷
8Uye zvitunha zvavo zvichava panzira dzemuguta guru, rinonzi pamweya Sodhoma neEgipita, pakarovererwawo Ishe wedu pamuchinjikwa.
9লোকরা তাঁদের কবর দিতে অনুমতি দেবে না৷ সমস্ত উপজাতি, সম্প্রদায়, ভাষাভাষী ও জাতির লোকরা জড়ো হয়ে সাড়ে তিন দিন ধরে তাঁদের শব দেখতে থাকবে৷
9Zvekare vanobva kuvanhu nemarudzi nendimi nendudzi vachaona zvitunha zvavo mazuva matatu nehafu, uye havangatenderi zvitunha zvavo kuti zviiswe muguva.
10পৃথিবীর লোকরা আনন্দিত হবে, কারণ ঐ দুজনের মৃত্যু হয়েছে৷ তারা আমোদ-প্রমোদ করবে, পরস্পরকে উপহার পাঠাবে, কারণ এই দুজন ভাববাদী পৃথিবীর লোকদের অতিষ্ঠ করে তুলেছিলেন৷
10Neavo vanogara panyika vachafara pamusoro pavo nekupembera, uye vachatumirana zvipo, nekuti vaporofita ava vaviri vakatambudza avo vanogara panyika.
11এরপর সেই সাড়ে তিন দিন শেষ হলে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাঁদের মধ্যে প্রবেশ করল, আর তাঁরা উঠে দাঁড়ালেন৷ যাঁরা তাদের দেখল তাদের মধ্যে প্রচণ্ড ভয়ের সঞ্চার হল৷
11Zvino shure kwemazuva matatu nehafu mweya weupenyu wakabva kuna Mwari wakapinda mavari, vakamira netsoka dzavo, uye kutya kukuru kukawira vose vakavaona.
12সেই দুজন ভাববাদী স্বর্গ থেকে এক রব শুনলেন, ‘এখানে উঠে এস!’ তখন তাঁরা মেঘের মধ্য দিয়ে স্বর্গে উঠে গেলেন; আর তাঁদের শত্রুরা তাদের য়েতে দেখল৷
12Ipapo vakanzwa inzwi guru richibva kudenga richiti kwavari: Kwirai pano. Vakakwira kudenga vari mugore, vavengi vavo vakavaona.
13সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প হল, তার ফলে শহরের দশভাগের একভাগ ধ্বংস হয়ে গেল এবং সাত হাজার লোক মারা পড়ল৷ যাঁরা বাকি রইল তারা সকলে প্রচণ্ড ভয় পেল ও স্বর্গের ঈশ্বরের মহিমা কীর্তন করল৷
13Zvino nenguva iyoyo kudengenyeka kwenyika kukuru kwakavapo, chegumi cheguta ndokuwa, nevanhu zvuru zvinomwe vakaurawa mukudengenyeka kwenyika; vakasara vakavhunduswa, vakapa rumbidzo kuna Mwari wekudenga.
14দ্বিতীয় সন্তাপ কাটল, দেখ, তৃতীয় সন্তাপ শিগ্গির আসছে৷
14Nhamo yechipiri yapfuura; tarira, nhamo yechitatu inokurumidza kusvika.
15এরপর সপ্তম স্বর্গদূত তূরী বাজালেন, তখন স্বর্গে কারা য়েন উদাত্ত কন্ঠে বলে উঠল: ‘জগতের ওপর শাসন করবার ভার এখন আমাদের প্রভুর ও তাঁর খ্রীষ্টের হল, আর তিনি যুগপর্য়ায়ে যুগে যুগে রাজত্ব করবেন৷’
15Zvino mutumwa wechinomwe wakaridza; manzwi makuru ndokuvako kudenga, achiti: Ushe hwenyika ino hwava hwaIshe wedu, nehwaKristu wake; uye uchatonga kusvikira rinhi narinhi.
16পরে সেই চব্বিশ জন প্রাচীন, যাঁরা ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে বসে থাকেন, তাঁরা উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন৷
16Uye vakuru makumi maviri nevana vagere pamberi paMwari pazvigaro zvavo zveushe vakawira pasi nezviso zvavo vakanamata Mwari.
17তাঁরা বললেন: ‘প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান, যিনি আছেন ও ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ জানাই; কারণ তুমি নিজ পরাক্রম ব্যবহার করেছ এবং রাজত্ব করতে শুরু করেছ৷
17vachiti: Tinokupai kuvonga imwi, Ishe Mwari Wamasimbaose, uripo, wakange aripo, neuchauya; nekuti makazvitorera simba renyu guru, mukatonga.
18জগতের জাতিবৃন্দ তোমার ওপর ক্রুদ্ধ ছিল; কিন্তু এখন তোমার ক্রোধ তাদের ওপর উপস্থিত হল৷ মৃত লোকদের বিচারের সময় হয়েছে; আর তোমার ভাববাদী, যাঁরা তোমার দাস, যাঁরা তোমার লোক, ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ সব লোক যাঁরা তোমাকে শ্রদ্ধা করে, তাদের পুরস্কার দেওয়ার সময় হয়েছে৷ যাঁরা পৃথিবীকে ধ্বংস করছে তাদের ধ্বংস করবার সময় হয়েছে৷’
18Marudzi akatsamwa, nekutsamwa kwenyu kwasvika, nenguva yevakafa kuti vatongwe, uye kuti mupe mubairo kuvaranda venyu vaporofita, nekuvatsvene, nevanotya zita renyu, vaduku nevakuru; uye yekuvaparadza avo vanoparadza nyika.
19পরে স্বর্গে ঈশ্বরের মন্দিরের দরজা উন্মুক্ত হলে মন্দিরের মধ্যে তাঁর চুক্তির সিন্দুকটি দেখা গেল, বিদ্য়ুত চমকালো, গুরু গুরু শব্দ, বজ্রপাত, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হল৷
19Zvino kwakazarurwa tembere yaMwari kudenga; kukaonekwa areka yesungano mutembere yake; ndokuvapo mheni, nemanzwi, nekutinhira, nekudengenyeka kwenyika, nechimvuramabwe chikuru.